শ্যামনগরে সিসিডিবি-শক্তি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
- Update Time : ০৫:৩৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ৪ Time View

আরিফুজ্জামান আরিফ,শ্যামনগর প্রতিনিধিঃ ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ সিসিডিবি)-এর সংস্থার সংস্থা (স্ট্রেংথেনিং উইমেনস এজেন্সি এবং নলেজ ফর ট্রান্সফরমেটিভ ইনক্লুশন)” প্রকল্পের অধীনে শ্যামনগরে শক্তি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা কনফারেন্স রুমে সকাল ১০ টায় সিসিডিবি-শক্তি প্রকল্পের আয়োজনে শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রাণী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার শামসুজ্জজাহান কনক।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা শারিদ বিন শফিক,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন,সমাজসেবা কর্মকর্তার প্রতিনিধি এস এম আরিফুল ইসলাম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ, মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম(পল্টু) শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য এম কামরুজ্জামান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমন্বয়কারী, পিসিআরসিবি-সিসিডিবি স্টিভ রায় রুপন, পিসিআরসিবি-সিসিডিবি এরিয়া ম্যানেজার শৈলেন কলিয়া,শক্তি প্রকল্পের কাউন্টার অর্গানাইজার মেহেরুন ফেরদৌসী,মাসুম বিল্লাহ,ধ্রুব বিশ্বাস, ওবায়দুল্লাহ আল মামুন, বিভিন্ন গণমাধ্যম কর্মী সহ শক্তি প্রকল্পের বিভিন্ন ইউনিটের প্রধান গন ও সদস্যবৃন্দ। শুরুতে প্রকল্পের অবহিতকরণ পাওয়ার পয়েন্ট উপস্থাপন সিও,শক্তি প্রকল্পের মেহেরুন ফেরদৌসী।
বক্তারা বলেন,উপকূল অঞ্চলের প্রান্তিক মানুষদেরকে আত্মিক সহযোগিতা সহ তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলার উদ্যোগকে সিসিভিবি-শক্তি প্রকল্পের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করুন। উপকূল অঞ্চলের নারী ও যুবকদের বাস্তবতা ও জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতার বিষয় তুলে ধরেন। জলবায়ু পরিবর্তন ও জলবায়ু সহনশীল জীবিকা নারী নেতৃত্ব অধিকার ও স্থানীয় শাসন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।




















