👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আরিফুজ্জামান আরিফ,শ্যামনগর,সাতক্ষীরা
  • Update Time : ০২:৪১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ৪ Time View
Print

আরিফুজ্জামান আরিফ,শ্যামনগর প্রতিনিধিঃ”করবো সমবায়,গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ০৮ নভেম্বর রবিবার সকাল ৯:০০ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নিবার্হী অফিসার
শামসুজ্জাহান কনক ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাকির হোসেন। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে সমবায়ীদের অংশগ্রহণে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে উপজেলায় এসে শেষ হয় বর্ণাঢ্য র‍্যালি।র‍্যালি পরবর্তী উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার শামসুজ্জাহান কনক।উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প প কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবির, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান,ঈশ্বরীপুর বিএনপির আহ্বায়ক মোঃ নুরুজ্জামান,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আবু কাওসারসহ এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী,গণমাধ্যম কর্মীরা। বক্তারা বলেন,সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, আত্মকর্মসংস্থান সৃষ্টি,দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শ্রেষ্ঠ সমবায়ী ও সফল সমবায় সমিতিসমূহকে বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০২:৪১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬