ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে চিংড়িতে জেল পুশ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : ১১:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / ৪৪ Time View
Print

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে নুরনগর এলাকায় অবৈধ চিংড়ি পুশ কারীকে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন। এসময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তৌহিদ হাসান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান সহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ব্যবসায়ী চিংড়ির ওজন বাড়াতে ক্ষতিকর জেলি পুশ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে প্রমাণ পাওয়ায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল থেকে ৮০কেজি চিংড়ি জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধবংস করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যে ভেজাল ও অনিয়ম রোধে সবাইকে সচেতন থাকার আহবান জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্যামনগরে চিংড়িতে জেল পুশ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

Update Time : ১১:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬