ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে বাল্য বিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৭:৫৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / ২৬ Time View
Print

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃসাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষ্যে বাল্য বিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর বুধবার সকাল ১০টায়
নাগরিক প্রকল্পের আওতায় এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল এ্যাফয়ার্স কানাডা, ইউরোপিয় ইউনিয়ন, নাগরিকতা ও মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থায়নে এবং উই ক্যান বাংলাদেশ ও নকশীকাঁথার আয়োজনে শ্যামনগর উপজেলার নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের অংশগ্রহণে এ সচেতনমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় স্কুলের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিয়ারাজ হোসেন খান, ওসিসি কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস সহ আরো অনেকে। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, শুধু আইন দিয়ে বা জরিমানা করে বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন আমাদের সবার মানসিকতার পরিবর্তন। কন্যাশিশুকে বোঝা মনে না করে, তাকে পরিবারের সম্পদ ও সম্ভাবনার উৎস হিসেবে দেখতে হবে।পাশাপাশি নারীর প্রতি সহিংসতা রোধে আমাদের ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতি বজায় রাখতে হবে। পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্র প্রতিটি জায়গায় নারীর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। কোথাও কোনো মেয়ে বা নারী নির্যাতন কিংবা বাল্যবিবাহের শিকার হচ্ছে জানলে, চুপ না থেকে প্রতিবাদ করতে হবে এবং প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সাহায্য নিতে হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে বাল্য বিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Update Time : ০৭:৫৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬