ঢাকা ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শার উলাশীতে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৪:৪১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ৪৬ Time View
Print

মো;আসাদুজ্জামান (আসাদ) ষ্টাফ রিপোর্টার :

যশোরের শার্শা উপজেলার গিলাপোলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১১ মে) সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে শার্শা উপজেলার উলাশী ও খাজুরা গ্রামের মাঝামাঝি কেবি ইটভাটার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাভারন থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-২০-৭৪৪২) এর সঙ্গে উলাশি থেকে নাভারনগামী একটি প্লাটিনা মোটরসাইকেল (সাতক্ষীরা হ-১৩-৮১৬৬) এর মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে মোটরসাইকেল চালক শাহীনুর রহমান (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। তিনি শার্শা উপজেলার উলাশি খালপাড় এলাকার জুলফিকার সিদ্দিকের ছেলে।

এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী তোজাম্মেল হোসেন (৪২) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উলাশি এলাকার মৃত আতিয়ার গাইনের ছেলে।

দুর্ঘটনার খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।

এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই পরিবার ও এলাকার মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শার্শার উলাশীতে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

Update Time : ০৪:৪১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬