ঢাকা ০২:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লেমুয়া ইউনিয়নে মাদকবিরোধী জিরো টলারেন্স ঘোষণা

Reporter Name
  • Update Time : ১২:০০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / ১০৩ Time View
Print

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী জেলাঃ

ফেনী উপজেলার ৯নং লেমুয়া ইউনিয়নকে মাদকমুক্ত ও নিরাপদ এলাকায় রূপান্তরের লক্ষ্যে স্থানীয় প্রশাসন, সচেতন নাগরিক এবং বিভিন্ন সামাজিক সংগঠন যৌথভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এ উদ্যোগে ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
ঘোষণায় স্পষ্টভাবে জানানো হয়েছে, ইউনিয়নের কোনো পাড়া-মহল্লা, গলি বা নির্জন স্থানে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিলসহ যেকোনো ধরনের মাদকদ্রব্য কেনাবেচা, পরিবহন ও সেবন সম্পূর্ণ নিষিদ্ধ। এ সংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া এলাকাবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে, যেন কোনো সন্দেহজনক ব্যক্তি বা অচেনা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বা নিকটস্থ পুলিশ ফাঁড়িতে জানানো হয়। এতে অপরাধ প্রতিরোধে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
অভিভাবকদের প্রতিও বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। সন্তানদের চলাফেরা, বন্ধু নির্বাচন এবং সন্ধ্যার পর তাদের অবস্থান সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে তরুণ প্রজন্ম মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকতে পারে।
মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় না দেওয়ার কথা জানিয়ে ইতোমধ্যে চিহ্নিত মাদক স্পটগুলোর তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। নিয়মিত অভিযান পরিচালনার জন্যও সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, মাদক সংক্রান্ত তথ্য প্রদানকারীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখার নিশ্চয়তা দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ নির্ভয়ে তথ্য দিতে পারেন।
সংশ্লিষ্টরা মনে করেন, সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতার মাধ্যমে লেমুয়া ইউনিয়নকে একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজে পরিণত করা সম্ভব।
📞 যোগাযোগ:
আঞ্চলিক পরিচালক, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা, ফেনী জেলা
মোবাইল: ০১৮৯০১৫৩৩৪৭ / ০১৭৭৬৫৬৭১৩১
“আসুন, সবাই মিলে গড়ে তুলি মাদকমুক্ত লেমুয়া—নিরাপদ আগামী প্রজন্মের জন্য।”

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

লেমুয়া ইউনিয়নে মাদকবিরোধী জিরো টলারেন্স ঘোষণা

Update Time : ১২:০০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬