লক্ষীছড়ি উপজেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন নির্বাহী কর্মকর্তা,, ইউএনও মোঃ রিফাতুল ইসলাম
- Update Time : ১১:৩৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ৩০ Time View

মোঃ জসীম উদ্দিন, মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
৪ আগষ্ট মঙ্গলবার লক্ষীছড়ি উপজেলায় নতুন কর্মস্থল হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিফাতুল ইসলা।
মঙ্গলবার সকালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে অফিসিয়াল কার্যক্রম শুরু করেন।
ইউএনও মোঃ রিফাতুল ইসলাম বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনায় এক কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে বদলিজনিত,, এটিও একটি সরকারের নির্দেশনা।
সাধারণ জনগণের জান মালের নিরাপত্তা এবং জনগণের সেবা দিতে জনপ্রশাসন মন্ত্রণালয় আমাকে যেখানেই দায়িত্ব দিবে আমি সুনামের সহিত, দায়িত্ব পালন করতে বাধ্য।
দায়িত্ব পালনে লক্ষীছড়ি উপজেলা সচেতন নাগরিকের সহযোগিতা কামনা চেয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন বলে আশ্বাস দেন।
এর আগে তিনি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশক্রমে তিনি লক্ষীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। নবাগত লক্ষীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ফুল দিয়ে সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেন।
এর পূর্বে লক্ষীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন মোঃ কাউছার হামিদ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে নতুন দায়িত্বে গত ২০ জুলাই ফেনী জেলার ফুলগাজী উপজেলায় বদলি করেন। এরপর ভারপ্রাপ্ত লক্ষিছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্ত তাহমিনা আফরোজ ভূঁইয়া।



















