👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল

মো: জাহাঙ্গীর আলম সুমন,ক্রাইম রিপোর্টার,ঠাকুরগাঁও
  • Update Time : ০১:২৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ১ Time View
Print

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চার দফা দাবি সামনে রেখে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাণীশংকৈল উপজেলা শাখা এনসিপির উদ্যোগে পৌর শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেন। এ সময় তাঁদের হাতে বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবিসহ চার দফা দাবি তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক খলিলুর রহমান, রাণীশংকৈল উপজেলা এনসিপির আহ্বায়ক আ স ম সালাহউদ্দিন সুলতান, রাণীশংকৈল পৌর এনসিপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম সুমনসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা তাঁদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। তাঁরা দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাণীশংকৈলে চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল

Update Time : ০১:২৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬