সংবাদ শিরোনাম :
রাজাপুরে ছাত্রদল নেতৃবৃন্দের মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়
নিজেস্ব প্রতিনিধি
- Update Time : ০৮:৫০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ৭ Time View

মোঃ কামরুল হাসান রানা,ঝালকাঠি জেলা প্রতিনিধি:ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় শারদীয় দুর্গা উৎসব ২০২৬ ইং উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার রাতে রাজাপুর উপজেলা কেন্দ্রীয় হরি মন্দিরে ফুল দিয়ে তাঁদের শুভেচ্ছা জানান রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহনেওয়াজ তুহিন ও তার সঙ্গে থাকা ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় এবং পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন।
শাহনেওয়াজ তুহিনের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীদের এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিতির মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা তুলে ধরা হয় ও এক সঙ্গে দেশ গড়ার কথা ব্যাক্ত করেন।
Tag :




















