ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে আসামি গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৪:২৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / ৪৬ Time View
Print

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের আধাখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এলাকাবাসী এ আয়োজন করেন। ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহন করেন।

এসময় বক্তব্য রাখেন স্থানীয় মো. হিরু সিকদার, মো. জামাল সিকদার, পরিবারের পক্ষ থেকে নিহতের মা হাসিনা বেগম, বড় ভাই মো. নাসির হাওলাদার প্রমূখ।

বক্তারা বলেন, “দিনদুপুরে নৃশংস হত্যাকাণ্ডের পরও অধিকাংশ আসামি প্রেপ্তার না হওয়া প্রশাসনের ব্যর্থতা। তথ্য প্রমানসহ বার বার বলা সত্ত্বেও হত্যাকাণ্ডের সাথে জড়িত মালেশিয়া প্রবাসী আব্দুর হাকিমকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি। এমনকি এক নম্বর আসামি মাসুমকে র‌্যাব গ্রেপ্তার করে থানা পুলিশে সোর্প করলেও অজ্ঞাত কারণে পুলিশ তার রিমান্ড চায়নি। তারা আরো বলেন, অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িত মামলায় অন্তর্ভুক্ত করে সকল আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হুশিয়ারি দেন বক্তারা।”

উল্লেখ্য উপজেলার বড়ইয়া ইউনিয়নের পশ্চিম আদাখোলার মিলন হাওলাদার নামে এক যুবককে দিন-দুপুরে গত ৪ এপ্রিল দাওয়াতে যাওয়ার পথে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল। ঐ ঘটনায় নিহতের বড় ভাই ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ ২০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাজাপুরে আসামি গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

Update Time : ০৪:২৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬