রাজাপুরে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত
- Update Time : ১২:০৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ১০৯ Time View

কামরুল হাসান রানা,ঝালকাঠি জেলা প্রতিনিধি:“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এবং “শান্তিতে বিনিয়োগ করুন, সকলের জন্য, সর্বত্র, প্রতিদিন”—এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ ইং পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ২১ সেপ্টেম্বর সোমবার বেলা ১০ টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি রাজাপুর উপজেলার শহীদ মিনার চত্বর থেকে শুরু করে রাজাপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রজেক্টের আওতায় এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং দি হাঙ্গার প্রজেক্ট এর সহোযোগিতায়, শোভাযাত্রাটি আয়োজন করে রাজাপুরের পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,পিএফজি কোঅর্ডিনেটর সৈয়দ হোসাইন আহমেদ কামাল ,পিএফজি আ্যম্বাসেডর ও বিএনপি,জাতীয় পার্টি,এনসিপির নেতৃবৃন্দ সহ,ওয়েভ সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এছাড়াও শোভাযাত্রায় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, তরুণ সমাজ,সাংবাদিক ও নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। এসময় বক্তারা সমাজে সংঘাত এড়িয়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।





















