ঢাকা ০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ার রাজাভুবন উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

Reporter Name
  • Update Time : ১১:১৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ১৩ Time View
Print

মিলন বৈদ্য শুভ,চট্টগ্রাম (প্রতিনিধি):চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজাভুবন উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি খোরশেদ আলম ফারুকীর সভাপতিত্বে ও তাঁর উদ্বোধনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়ার সহকারী কমিশনার ও ইউনিয়ন পরিষদের প্রশাসক খন্দকার ফারজানা নাজনীন সেতু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম, সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি বাবু মনতোষ কুমার নাথ এবং শিক্ষক প্রতিনিধি মো. ইসহাক জামান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু রতন কান্তি পাল। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের পাঠদানে আধুনিক ও প্রযুক্তিনির্ভর পদ্ধতির ব্যবহার বাড়ানোর ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন। তথ্যপ্রযুক্তির যথাযথ প্রয়োগের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও যুগোপযোগী করে তোলার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের ভবিষ্যৎ গঠনে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। এ উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ জোগাবে এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাঙ্গুনিয়ার রাজাভুবন উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

Update Time : ১১:১৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬