ঢাকা ১০:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজান কলেজের অধ্যাপক জহুরুল আলমের মমতাময়ী মায়ের নামাজে জানাজা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৬:৩২:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ৯ Time View
Print

শ্রী সুপণ বিশ্বাস- (স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।)

রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি জহুরুল আলমের মমতাময়ী মা, পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ সুলতানপুর কাজীপাড়া কালা মিয়ার বাড়ির নিবাসী সাবেক কাস্টমস কর্মকর্তা মরহুম বদিউল আলমের সহধর্মিণী রোকেয়া বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে ৪ আগস্ট মঙ্গলবার রাত আট ঘটিকায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, পুত্রবধূ, নাতিনাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পরেরদিন ৫ই আগস্ট বুধবার বেলা ১১ঘটিকায় আলাউদ্দিন খন্দকার জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় উপস্থিত হয়ে শোক প্রকাশ করেন জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু, সাবেক কাউন্সিলর রেজাউর রহিম আজম, জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, উপজেলা যুবদলের সভাপতি এম শাহজান সাহিল, রাউজান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আব্বাস, অধ্যাপক শওকত উদ্দিন ইবনে হোসেন, অধ্যাপক জহিরুল ইসলাম, অধ্যাপক তছলিম উদ্দিন, গহিরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী, গহিরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল হক, সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঈনুদ্দিন, মাষ্টার মোঃ শাহ আলম, রাউজান প্রেস ক্লাবের সভাপতি কাজী সরোয়ার খান মঞ্জু, মোহাম্মদ আলী সুমন, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত মির্জা, সহ সভাপতি হাসান বাহাদুর। জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা মোঃ ইউসুফ। পরিবারের পক্ষ থেকে জানাজায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও মোবারক জানিয়ে বক্তব্য রাখেন মরহুমার বড় পুত্র জানে আলম ও ২য় সন্তান অধ্যাপক জহুরুল আলম।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাউজান কলেজের অধ্যাপক জহুরুল আলমের মমতাময়ী মায়ের নামাজে জানাজা অনুষ্ঠিত

Update Time : ০৬:৩২:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬