👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে সার্বজনীন শ্রীশ্রী শিবমন্দিরে কালী নারায়ণ মহাজনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

মিলন বৈদ্য,রাউজান,চট্রগ্রাম
  • Update Time : ০১:৩১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ৪ Time View
Print

রাউজানে সার্বজনীন শ্রীশ্রী শিবমন্দির পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা কালী নারায়ণ মহাজনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

মিলন বৈদ্য শুভ,রাউজান(চট্টগ্রাম):চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গুজরা কান্তচৌকিদার বাড়িতে সার্বজনীন শ্রীশ্রী শিবমন্দির পরিচালনা পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা প্রয়াত কালী নারায়ণ মহাজনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার পুত্র—রিটন মহাজন, টিটন মহাজন, লক্ষণ মহাজন ও সুমন মহাজন এবং তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রয়াত কালী নারায়ণ মহাজন ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এবং সার্বজনীন শ্রীশ্রী শিবমন্দির পরিচালনা পরিষদের সভাপতি রিটন মহাজনের পিতা।

তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আশুতোষ দাশ, কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, অর্থ সম্পাদক রতন আচার্য, সাংগঠনিক সম্পাদক পিংকু ভট্টাচার্য, দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, বিপ্লব চৌধুরী বিল্লু, জীবন রাজ প্রমুখ।

এ ছাড়া শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সার্বজনীন শ্রীশ্রী শিবমন্দির পরিচালনা পরিষদ, সনাতনী অধিকার আন্দোলন, বাংলাদেশ বৈদিক গীতা পরিষদের কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন মন্দির ও ধর্মীয়-সামাজিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা প্রয়াত কালী নারায়ণ মহাজনের জীবনের বিভিন্ন স্মৃতিময় দিক তুলে ধরে তাঁর কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন। তাঁরা তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

অনুষ্ঠানে পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ পরিবেশন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও রাউজান প্রেস ক্লাবের শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গীতানুধ্যায়ী ডা. সুপণ বিশ্বাস (শঙ্করেশ) ও তাঁর দল। তাঁদের সুমধুর গীতাপাঠে অনুষ্ঠানস্থলে এক ভাবগাম্ভীর্যপূর্ণ ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়।

প্রয়াত কালী নারায়ণ মহাজনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার চিরশান্তি কামনা করেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সার্বজনীন শ্রীশ্রী শিবমন্দির পরিচালনা পরিষদ, সনাতনী অধিকার আন্দোলন, বাংলাদেশ বৈদিক গীতা পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

তাঁর মৃত্যুতে সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতৃবৃন্দ, সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন শ্রদ্ধাভাজন অভিভাবক হিসেবে ধর্মীয় ও সামাজিক অঙ্গনে তাঁর স্মৃতি ও অবদান সবার হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

চিরন্তন বাণী—
“তুমি রবে নীরবে, হৃদয়ে মম।”

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাউজানে সার্বজনীন শ্রীশ্রী শিবমন্দিরে কালী নারায়ণ মহাজনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

Update Time : ০১:৩১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬