👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে রাসবিহারী ধাম দাশপাড়ায় বিশেষ আকর্ষণ ‘অন্ধ’ শীর্ষক ব্যতিক্রমধর্মী থিম প্রদর্শনী

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):
  • Update Time : ১১:৪৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ১ Time View
Print

চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী রাসবিহারী ধাম দাশপাড়ায় জগদ্ধাত্রী সংঘের উদ্যোগে তিন দিনব্যাপী শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা-২০২৬ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হওয়া এ পূজার বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন চলে ১৯ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত।

এ বছর পূজাটি চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। এবারের আয়োজনের বিশেষ নিবেদন ও অন্যতম আকর্ষণ ছিল ‘অন্ধ’ শীর্ষক ব্যতিক্রমধর্মী থিম প্রদর্শনী। ভিন্নধর্মী এই থিমের মাধ্যমে দর্শনার্থীদের মাঝে বিশেষ বার্তা তুলে ধরার প্রয়াস ছিল আয়োজকদের।

তিন দিনব্যাপী আয়োজনে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্বালন, মায়ের আহ্বান, শুভ অধিবাস, প্রতিমা স্থাপন, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, ধর্মীয় আলোচনা সভা, পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলি নিবেদন, মঙ্গল আরতি, ঢাকের তালে ধুনুচি নৃত্য এবং প্রতিমা নিরঞ্জনসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা।

১৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬টায় অধিবাস ও প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ৮টা ৩০ মিনিটে প্রদর্শিত হয় বিশেষ আকর্ষণ ‘অন্ধ’ শীর্ষক থিম। রাত ১০টায় সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘ভক্তি’র পরিবেশনায় অনুষ্ঠিত হয় ভক্তিমূলক সংগীতানুষ্ঠান।

১৮ নভেম্বর বুধবার সকাল ৮টায় অনুষ্ঠিত হয় শ্রীশ্রী জগদ্ধাত্রী মায়ের পূজা ও চণ্ডীপাঠ। সকাল ১০টায় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করেন অ্যাডভোকেট সৌমিত্র ভট্টাচার্য জয়। দুপুর ১২টায় বলিদান, সাড়ে ১২টায় মায়ের ভোগ নিবেদন এবং দুপুর ১টায় ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

একই দিন সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা। সন্ধ্যা ৭টায় মায়ের মঙ্গল আরতি ও ঢাকের তালে ধুনুচি নৃত্য পরিবেশিত হয়। রাত ৮টায় দর্শনার্থীদের জন্য পুনরায় প্রদর্শিত হয় বিশেষ আকর্ষণ ‘অন্ধ’ শীর্ষক থিম।

১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় শ্রীশ্রী জগদ্ধাত্রী মায়ের প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

আয়োজকরা জানান, সনাতন ধর্মীয় ঐতিহ্য, ভক্তি, আধ্যাত্মিকতা ও সাংস্কৃতিক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও এ পূজার আয়োজন করা হয়েছে।

তারা আরও জানান, তিন দিনব্যাপী পূজার সকল ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রাউজানসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ভক্ত, দর্শনার্থী ও ধর্মপ্রাণ সনাতনী সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন এক মহামিলনমেলায় পরিণত হয়।

আগামী বছর আরও বৃহৎ পরিসরে, সুন্দর ও বর্ণিল আয়োজনে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপন করতে পারবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক কমিটির সদস্যরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাউজানে রাসবিহারী ধাম দাশপাড়ায় বিশেষ আকর্ষণ ‘অন্ধ’ শীর্ষক ব্যতিক্রমধর্মী থিম প্রদর্শনী

Update Time : ১১:৪৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬