রংপুর ডিবি’র বিশেষ অভিযান: নামিদামি ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল সিগারেট ও জাল ব্যান্ডরোলসহ গ্রেফতার ১
- Update Time : ০৮:১৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / ৩৮ Time View

প্রতিবেদন:নবাব
রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়, রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) মাদকমুক্ত সমাজ গঠন, চোরাচালান দমন, অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, ডিবি পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট ও জাল ব্যান্ডরোল উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯:৪০ ঘটিকার সময়, রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল এসআই (নিরস্ত্র) আসাদুজ্জামান-এর নেতৃত্বে রংপুর কোতয়ালী থানাধীন রংপুর সিটি কর্পোরেশন বাজারস্থ মেসার্স সুবাহ্ স্টোর-এর সামনে অভিযান পরিচালনা করে।
অভিযানে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে জাল ব্যান্ডরোল (রাজস্ব স্ট্যাম্প) ব্যবহার করে বাজারজাতকরণের জন্য প্রস্তুতকৃত বিপুল পরিমাণ নকল সিগারেটসহ ০৫ (পাঁচ) জন সদস্যের চক্রের ০১ (এক) জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী:
মোঃ সেলিম উদ্দিন (৩৬), পিতা: মৃত আশরাফুল হক, মাতা: মোছাঃ শ্যামলী বেগম।
স্থায়ী ঠিকানা: খুরশা বলরামপুর, ইউনিয়ন-০১ মমিনপুর, থানা-রংপুর সদর, জেলা-রংপুর।
বর্তমান ঠিকানা: জুম্মাটারি, সিগারেট কোম্পানির মোড়, ওয়ার্ড নং-০৯, থানা-হারাগাছ, রংপুর মহানগর।
উদ্ধারকৃত আলামত:
অভিযানে নিম্নোক্ত ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধার করা হয়:
▪️ নকল STAR ব্র্যান্ডের ১০০ প্যাকেট।
▪️ নকল BANSON & HEDGEH ব্র্যান্ডের ২০ প্যাকেট।
▪️ নকল LUCKY STRIKE ব্র্যান্ডের ২০ প্যাকেট।
▪️ নকল DERBY ব্র্যান্ডের ২০ প্যাকেট।
আইনগত ব্যবস্থা:
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামী এবং পলাতক অন্যান্য সদস্যদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও অন্যান্য প্রাসঙ্গিক আইনে রংপুর কোতয়ালী থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, সরকারি রাজস্ব সুরক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা সচেষ্ট আছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















