ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের মিঠাপুকুর থেকে অপহৃত স্কুলছাত্রী এসআরবি’র অভিযানে বগুড়া থেকে উদ্ধার; প্রধান আসামি গ্রেফতার।

Reporter Name
  • Update Time : ০৯:১৮:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / ২৩ Time View
Print

নবাব রংপুর প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুর থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে বগুড়া থেকে উদ্ধার করেছে এসআরবি। এ ঘটনায় অপহরণের অভিযোগে মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। মিঠাপুকুরে নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মোঃ সজিব মিয়া (২৫ ) নামের একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসময় অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সজিব মিয়া মিঠাপুকুর থানার খোদ্দ মহদীপুর গ্রামের মোঃ লাবলু মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ভুক্তভোগী ঐ কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। স্কুলে যাওয়া আসার পথে অভিযুক্ত সজিব ঐ ছাত্রীকে উত্যক্ত করতো। গত ২৫ জুন, ২০২৬ তারিখ সকাল ০৯.৩০ ঘটিকার সময় স্কুলে যাওয়ার সময় অভিযুক্ত সজিব কয়েকজন সহযোগীর সহযোগিতায় ঐ স্কুলছাত্রীকে একটি অটোবাইকে তুলে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় গত ০৪ আগস্ট, ২০২৬ তারিখ ঐ ছাত্রীর বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন (মামলা নং-১০)।
অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্ত আসামিকে গ্রেফতারের জন্য এসআরবি-১৩ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর এবং সিপিএসসি, এসআরবি-১২, বগুড়া এর একটি যৌথ আভিযানিক দল ০৩ অক্টোবর, ২০২৬ তারিখ রাত ০২.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মহাস্থানগড় এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে রংপুর জেলার মিঠাপুকুর থানার স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি সজিবকে গ্রেফতার করে। এসময়, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ভিকটিম ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রংপুরের মিঠাপুকুর থেকে অপহৃত স্কুলছাত্রী এসআরবি’র অভিযানে বগুড়া থেকে উদ্ধার; প্রধান আসামি গ্রেফতার।

Update Time : ০৯:১৮:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬