ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিমানে ফুটে উঠছে ঐতিহ্যের স্মৃতি, পবিপ্রবিতে পরিদর্শনে বিমান বাহিনী

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ১১:১৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৭ Time View
Print

‎মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ বিমানবাহিনীর একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।
‎
‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে ছয় সদস্যের টেকনিক্যাল টিম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসে। পরে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
‎
‎এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।
‎
‎সৌজন্য সাক্ষাৎ শেষে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করে। এ সময় যুদ্ধবিমান স্থাপনের স্থান, কারিগরি বিষয় ও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়।
‎
‎বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে দেশের গৌরবময় সামরিক ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের ইতিহাসের স্মারক হিসেবে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎
‎বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের পরিদর্শনের মধ্য দিয়ে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্যোগটি বাস্তবায়নের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে।
‎

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

যুদ্ধবিমানে ফুটে উঠছে ঐতিহ্যের স্মৃতি, পবিপ্রবিতে পরিদর্শনে বিমান বাহিনী

Update Time : ১১:১৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬