যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু
- Update Time : ০৪:৩০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ১৩২ Time View

মোঃ আতাউর রহমান,যশোর জেলা প্রতিনিধি:
যশোর শহরের মুরুলী এলাকায় একটি গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাফিজুর নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহত মোস্তাফিজুর যশোর শহরের চাঁচড়া কলোনিপাড়া এলাকার মমিনুর রহমান বাবুর ছেলে। তিনি পেশায় একজন ট্রাকের বডি মিস্ত্রি ছিলেন।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে মোস্তাফিজুর যশোর সদর উপজেলার মুরুলি এলাকায় জনৈক শ্যামলের গ্যারেজে একটি ট্রাকের বডি মেরামতের কাজ করছিলেন। ওয়েল্ডিং (ঝালাই) করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এসময় গ্যারেজে থাকা সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কোতোয়ালি মডেল থানা পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

























