👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে বিয়ের প্রলোভনে কিশোরীকে পাচারের চেষ্টা, নারীসহ আটক ২

মাসুদ রানা,যশোর জেলা প্রতিনিধি
  • Update Time : ০৯:০১:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ২ Time View
Print

যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে এক নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, যশোরের শার্শা উপজেলার দিঘিরপাড় গ্রামের আনারুল হক গাজীর মেয়ে রাফেজা আক্তার এবং যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার মধু পাগলার ছেলে তরিকুল ইসলাম সেন্টু।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, কিশোরীর বাবা-মা অন্যত্র বিয়ে করায় সে বেনাপোলে তার নানির বাড়িতে বসবাস করছিল। সম্প্রতি নানি তাকে বাড়ি থেকে বের করে দিলে অসহায় হয়ে পড়ে কিশোরীটি। এ সময় রাফেজা আক্তার নামে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। ওই নারী তাকে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখান।

পুলিশ জানায়, পরে রাফেজা আক্তার ও তরিকুল ইসলাম সেন্টু ওই কিশোরীকে যশোর জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় নিয়ে আসেন। সেখানে ভুয়া বিয়ের আয়োজনের মাধ্যমে তাকে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

এদিকে, জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে কিশোরীকে বিয়ের সাজে বসে থাকতে দেখে স্থানীয় পথচারীদের সন্দেহ হয়। তাঁরা বিষয়টি জানতে চাইলে সংশ্লিষ্টদের কথাবার্তায় অসংগতি খুঁজে পান। পরে তাঁরা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং রাফেজা আক্তার ও তরিকুল ইসলাম সেন্টুকে আটক করে।

ওসি কবির হোসেন আরও জানান, উদ্ধার হওয়া কিশোরীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও পাচারের চেষ্টার অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

যশোরে বিয়ের প্রলোভনে কিশোরীকে পাচারের চেষ্টা, নারীসহ আটক ২

Update Time : ০৯:০১:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬