যশোরে বিএনপি নেতা ডাবলুর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা
- Update Time : ০৯:৪২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ৩ Time View

যশোরের কেশবপুরে সাবেক স্বামীর উপজেলা বিএনপির প্রচার সম্পাদকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে আদালতে মামলা করেছেন এক নারী। পুনরায় বিয়ে করে সংসার করার প্রতিশ্রুতি দিয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলা করেছেন দুই সন্তানের জননী আশা খাতুন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ এপ্রিল কেশবপুরের মধ্যকূল খানপাড়ার ওয়াজেদ আলী খান ডাবলুর সাথে বিয়ে হয় মহাদেবপুর গ্রামের মৃত আব্দুল রাজ্জাক শেখের মেয়ে আশা খাতুনের। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। ২০২৫ সালের ১০ মে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
অভিযোগ অনুযায়ী, বিচ্ছেদের পর আবারও আশার সাথে যোগাযোগ শুরু করেন ওয়াজেদ আলী খান ডাবলুর। একপর্যায়ে তাকে পুনরায় বিয়ে করে সংসার করার প্রতিশ্রুতি দেন। তার কথায় বিশ্বাস করে আবারও সাবেক স্বামীর বাড়িতে ফিরে যান আশা।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে তাকে নির্যাতন করা হয়। এ ঘটনায় ওয়াজেদ আলী খান ডাবলুর বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলাটি দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী ওই নারী জানান, বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তার সাথে জোর পূর্বক শারীরিক সম্পর্ক করেছেন বিএনপি প্রচার সম্পাদক ডাবলু। সে ১৩ টা বিয়ে করেছেন। বিয়ে করার জন্য ডাবলুকে বলা হলে সে বাদির উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে। কেশবপুরের প্রভাবশালী নেতা হওয়াতে নায্য বিচারের দাবিতে আদালতে মামলা করেছেন তিনি।




















