ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে প্রাইভেটকারে মাদক পরিবহনের সময় র‌্যাবের হাতে দুইজন আটক

Reporter Name
  • Update Time : ০৯:১৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / ৩৩ Time View
Print

যশোর জেলা প্রতিনিধি:

যশোরের চৌগাছায় প্রাইভেটকারে অভিনব কৌশলে ফেনসিডিলের বিকল্প মাদক পরিবহনের সময় ২১১ বোতল উইন কোরেক্স সিরাপসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। আটককৃতরা হলেন ঝিকরগাছা উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে হারুনুর রহমান এবং একই উপজেলার বাগমারী গ্রামের ফুলচাঁনের ছেলে চিরজিৎ। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে চৌগাছা বাজার ব্রিজ এলাকায় র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্সের নেতৃত্বে একটি টিম তাদের আটক করে।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, প্রাইভেটকারটি দেখে তাদের সন্দেহ হয়। পরে গাড়িটি তল্লাশি চালালে ২১১ বোতল অবৈধ উইন কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় চৌগাছা থানায় মামলা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

যশোরে প্রাইভেটকারে মাদক পরিবহনের সময় র‌্যাবের হাতে দুইজন আটক

Update Time : ০৯:১৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬