মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের চন্দ্রের অবমাননার প্রতিবাদে রাউজানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
- Update Time : ১১:৩৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / ৯ Time View

★স্টাফ রিপোর্টার-চট্টগ্রাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের চিত্রপটে জুতো নিক্ষেপ করে শ্রীরাম চন্দ্রের অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং অপপ্রচার চালানোর প্রতিবাদে চট্টগ্রামের রাউজানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজের আয়োজনে
বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে রাউজান মুন্সিরঘাটা আধুনিক কমিউনিটি সেন্টারের সামনে বটতলস্থ রাউজান স্মৃতিসৌধের সম্মুখে অনুষ্ঠিত কর্মসূচীতে উপজেলার বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন।
রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজের আহবায়ক ডাঃ লিটন শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর গুজরা শ্রীশ্রীআদ্যাপীঠ মন্দিরের প্রধান পুরোহিত
শ্রী তপন চক্রবর্তী, আশীর্বাদক হিসেবে বক্তব্য রাখেন বিনাজুরী জামুয়াইন শ্রীশ্রীমাধবানন্দ নারায়ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীকৃষ্ণ দাস বাবাজী।
সমাবেশ কালে বক্তব্য রাখেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমাজহিতৈষী অরুণ পালিত বাসু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক পৌর সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ্ মোঃ জাফর চৌধুরী, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক সুমন দাশ গুপ্ত।
সনাতন বিদ্যার্থী সংসদ চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সভাপতি শ্রীমান দাশ (শুভ)’র সঞ্চালনে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজের সমাজের উপদেষ্টা গণমাধ্যমকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ সুপণ বিশ্বাস শঙ্করেশ, দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিটু কান্তি দে, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সংগঠক বাপ্পা কুমার দাশ, সাবেক ইউপি সদস্য অলক দাশ গুপ্ত, শিক্ষক অরুণ বিজয় দাশ গুপ্ত, শিক্ষক শিবু দাশ গুপ্ত, প্রকৌশলী শ্যামল দাশ গুপ্ত, শিক্ষক বিজয় বিশ্বাস, প্রিন্স চৌধুরী শুভ, দক্ষিণ রাউজান গঙ্গা মন্দির পরিচালনা কমিটির অন্যতম কর্মকর্তা শিক্ষক সমীর চন্দ্র দে, সনাতন বিদ্যার্থী সংসদ রাউজান শাখার সাধারণ সম্পাদক পুষ্পক শীলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের চিত্রপট অবমাননার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ এবং গাইবান্ধার পলাশবাড়ীতে ভগবান শ্রীরামচন্দ্রের শ্রীমুর্তি প্রতিষ্ঠায় যথাযথ ভূমিকা পালনে এগিয়ে আসার আহবান জানান।
তারা বলেন, সাংবিধানিক নিয়মে দেশে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে সকলকে দায়িত্বশীল আচরণ পালন করতে হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর, উস্কানিমূলক কর্মকাণ্ড ও সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয় এরুপ অশোভনীয় আচরণ থেকে বিরত থাকতে হবে।
অনুষ্ঠানে পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতাপাঠ পরিবেশন করেন সংগঠক অর্পণ মহাজন রিপু।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠক নরেশ দাশ গুপ্ত, রূপস দাশ গুপ্ত, অমর কৃষ্ণ দাস, হিমাদ্রি পাল ইমন, সাগর দাশ (বাবু), সাগর দাশ, উৎস মজুমদার, শাওন চক্রবর্তী, অ্যাডভোকেট জয় দাশ, মানু কর্মকার, মানস দে, বাপ্পা দাশ, ডা. জনি দাশ, পাবেল চৌধুরী, ভোমর দাশ গুপ্ত, সহদেব দত্ত, তরিৎ দাশ, মহামায়া পরিষদের প্রতিষ্ঠাতা সুশান্ত দত্ত, সবুজ দে, নিলয় ভট্টাচার্য, নিলয় ও অনিক দাশ শুভসহ বিভিন্ন সাংগঠনিক ব্যক্তিবর্গ।
সমগ্র কর্মসূচিতে রাউজানের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা সনাতন ধর্মীয় ও সামাজিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংগঠন হলো রাউজান শ্রীশ্রী রাসবিহারী ধাম, সূর্য সংগ্রাম সংসদ, বুড়াঠাকুর সেবাশ্রম, ফকিরহাট শ্রীশ্রী কালী বিগ্রহ মন্দির,পারিজাত সংসদ, অগ্রণী ক্লাব, জাগো হিন্দু পরিষদ রাউজান শাখা, সনাতন বিদ্যার্থী সংসদ রাউজান শাখা, শারদাঞ্জলী সংসদ রাউজান শাখা, বাগীশিক রাউজান সংসদ, সনাতন ক্রেডিট ইউনিয়ন, সনাতনী বন্ধুমহল
ও শ্রীরামকৃষ্ণ মিশন।
সমাবেশ শেষে আবহমান বাংলার চিরাচরিত প্রতিটি ধর্মের ধর্মীয় মূল্যবোধ, সম্প্রীতি ও সামাজিক শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচির শুভ সমাপ্তি ঘোষণা করা হয়।



















