বিষাক্ত বাতাস কবি- মাহমুদা খানম রাজাপুর ,ঝালকাঠী।
- Update Time : ০৪:৪৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ১১২ Time View

মানুষের অধিকার বঞ্চিত করছো যারা,
হিসেব দিতে হবে একদিন ভেবেছো কি তারা?
বারবার করে যাচ্ছো তোমরা সসভ্যতার অপমান
ফাসির মঞ্চ ডাকছে তোমাদের হয়ে যাও সাবধান।
ব্যথার পাহাড় ডিঙিয়ে ব্যথিত মানুষ চলছে,
হৃদয়ের মাঝে আগ্নেয়গিরির দাবানল জ্বলছে।
মানুষকে তোমরা যতই পোড়াও অকারণে
জ্বলতে হবে একদিন তোমাদেরও সুদৃশ্য ওভেনে।
সততা আর ন্যায়ের বাণী থাকবে চিরকাল,
ছিনতাই হবে একদিন শোষণের ক্রান্তিকাল।
বিবেক মুছে ফেলেছো আজ তোমরা টাকার নেশায়,
যাতনার কষ্ট নিয়ে এখন বেঁচে থাকা বড় দায় !
আলোর পথে আঁধার এসে করছে ছারখার,
অত্যাচারীর অট্টহাসিতে হয়ে যাচ্ছে একাকার।
মানুষ স্বরূপে মানবতাকে ধ্বংস করবে কতোকাল?
বুকের ভেতর তিক্ত হাওয়া বইছে আজকাল !
শান্তির মশাল জ্বালাতে হবে মুক্তির নেশায়,
ধ্বংস বিবেক জাগ্রত হবে — সেই আশায়।
পাথর চাপা ঘাসের মতো নির্যাতনের নিঃশ্বাস,
চারিদিকে ছড়িয়ে পড়েছে বিষাক্ত বাতাস।


























