বিনা প্রতিদ্বন্দ্বিতায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে বৈধ ঘোষণা আরিফুজ্জামান আরিফ
- Update Time : ০৮:৫০:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ১২ Time View

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বৈধ ঘোষণা হয়েছেন দৈনিক বাংলাদেশের চিত্র, দৈনিক টেন স্টার বিডি ২৪, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন, উন্নয়নে বাংলাদেশ, দৈনিক নয়াখবর পত্রিকার শ্যামনগর প্রতিনিধি মো. আরিফুজ্জামান আরিফ। তিনি কলম সৈনিকসহ সাংবাদিক মহল ও সর্বস্তরের মানুষের কাছে একজন প্রিয় ও পরিচিত মুখ।
সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও জ্ঞানের বিকাশ এবং একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্রেসক্লাব গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি এ পদে বৈধ ঘোষণা হয়েছেন।নির্বাচনে তাঁর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে শিক্ষা ও সাহিত্য সম্পাদক হিসেবে বৈধ ঘোষণা করা হয়।শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদ প্রার্থী মো. আরিফুজ্জামান আরিফ বলেন, শিক্ষা ও জ্ঞানের বিকাশে নিরন্তর কাজ করার পাশাপাশি সাংবাদিকদের অধিকার আদায়ে সচেষ্ট থাকবেন। একই সঙ্গে ঐক্য, সততা ও স্বচ্ছতার মাধ্যমে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করেন।সাংবাদিক সমাজের অধিকার ও মর্যাদা রক্ষায় তাঁর ভূমিকা এবং শিক্ষা ও সাহিত্য অঙ্গনে কার্যকর অবদানের প্রত্যাশা ব্যক্ত করেছেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা।























