ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাহাগিলী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

Reporter Name
  • Update Time : ০২:২২:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / ৪২ Time View
Print

প্রতিবেদনে:মোঃ রিপন ইসলাম কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি 

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ০৪নং বাহাগিলী ইউনিয়নের ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা ভিজিএফ (VGF) চাল বিতরণে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে একটি সরেজমিন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি এই তদন্ত সম্পন্ন করে এবং উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রতিবেদনটি জেলা প্রশাসক, নীলফামারী বরাবর প্রেরণ করা হয়েছে।  তালিকা প্রস্তুত ও নিয়ম লঙ্ঘন: সরকারি নিয়ম অনুযায়ী ওয়ার্ড কমিটির মাধ্যমে ভিজিএফ-এর তালিকা প্রস্তুত করার কথা থাকলেও তা মানা হয়নি। সরাসরি ইউনিয়ন কমিটি কর্তৃক প্রস্তুতকৃত ওই তালিকায় ইউনিয়ন পরিষদের নয়জন ইউপি সদস্য/সদস্যা কোনো স্বাক্ষর করেননি।  সচ্ছল ও প্রভাবশালী ব্যক্তিদের অন্তর্ভুক্তি: তদন্তে দেখা গেছে, তালিকার অনেক উপকারভোগী আর্থিকভাবে সচ্ছল এবং তাদের সেমিপাকা বাড়ি রয়েছে। এছাড়া কিছু প্রভাবশালী ব্যক্তির অজান্তেই তাদের নাম তালিকায় ব্যবহার করা হয়েছে বলে তারা তদন্ত দলের কাছে জানিয়েছেন।  মৃত ব্যক্তির নামে চাল উত্তোলনের অভিযোগ: অনুমোদিত তালিকায় এমন অনেক ব্যক্তির নাম পাওয়া গেছে, যারা তিন থেকে ছয় বছর আগেই মৃত্যুবরণ করেছেন। এর সপক্ষে একাধিক ব্যক্তির মৃত্যু নিবন্ধন সনদও তদন্ত প্রতিবেদনে যুক্ত করা হয়েছে।  একই নাম ও পরিবারের একাধিক সদস্যের অন্তর্ভুক্তি: নিয়মের তোয়াক্কা না করে একই ব্যক্তির নাম তালিকায় একাধিকবার ব্যবহার করা হয়েছে এবং একই পরিবারে স্বামী-স্ত্রী উভয়ের নামেও চাল উত্তোলনের তথ্য পাওয়া গেছে।  স্লিপ নিয়েও চাল বঞ্চিত হওয়ার অভিযোগ: অনেক উপকারভোগীর হাতে চাল উত্তোলনের নির্দিষ্ট স্লিপ থাকা সত্ত্বেও তাদের চাল দেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেছেন। 
অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো: সুজাউদ্দৌলা (লিপটন) জানিয়েছেন যে, ট্যাগ অফিসারের উপস্থিতিতে জাতীয় পরিচয়পত্র (NID) দেখে চাল বিতরণ করা হয়েছে। যারা চাল পায়নি তারা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিষদে উপস্থিত হয়নি বলে তিনি দাবি করেন। 
তবে সার্বিক তদন্ত শেষে তদন্ত কমিটি জানিয়েছে যে, বাহাগিলী ইউনিয়নে উক্ত অর্থবছরের মানবিক সহায়তা ভিজিএফ চাল বিতরণে অসঙ্গতি ও অনিয়ম রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

বাহাগিলী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

Update Time : ০২:২২:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬