বন্দর চুক্তি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি: একাত্তর পার্টি
- Update Time : ০১:৩০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / ৩২৬ Time View

চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে তুলে দেওয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি।আন্তবর্তীকালীন সরকার রাস্ট্রের নীতির নির্ধারনীর বিষয়ে এ ধরনের কোন প্রদক্ষেপ গ্রহণ করতে পারে না।
সরকারের এ অস্বাভাবিক প্রক্রিয়ায় চট্টগ্রামসহ দেশের সব বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বাংলাদেশ একাত্তর পার্টির সাধারণ সম্পাদক মো: নাজিম হোসেন। তিনি বলেন বাংলাদেশের এমন গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদের ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের আগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং চুক্তির শর্তও জনগণের সামনে প্রকাশ করা হয়নি।
তিনি বলেন শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পূর্বের একটা বক্তব্যে বলেছিলেন যে বিদেশীদের বন্দর, সেন্টমার্টিন, ও সেনাঘাটি করতে দিলে তিনি ক্ষমতা থাকতে পারবে। তিনি যদি তা না দেন তাহলে তাকে ক্ষমতা থেকে সরানো বিদেশি ষড়যন্ত্র হচ্ছে,তবে সে বক্তব্য যদি হারাম হয়,তাহলে বন্দর চুক্তি সম্পাদন হালাল কেন? দীর্ঘ মেয়াদে বন্দর বিদেশিদের হাতে দিতে সরকারের জোর-জবরদস্তি, অস্বাভাবিক আচরণ বলে মনে করে তিনি।
তিনি বলেন এ সরকারের অস্বাভাবিক দ্রুততায় বিদেশি কোম্পানির নিকট কনটেইনার টার্মিনাল তুলে দেওয়া দেশের ভঙ্গুর অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে ও এটি জাতীয় স্বার্থের পরিপন্থী।
একাত্তর পার্টির পক্ষ থেকে এসব অপতৎপরতা বন্ধ করে, দেশের আইন-শৃঙ্খলা ও ব্যবসা-বাণিজ্যের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে সরকারে মনোনিবেশ করার আহ্বান ও সতর্কতা জানানো হয়। বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর নিয়ন্ত্রণের চুক্তি থেকে সরকার সরে না এলে হরতালসহ কঠোর কর্মসূচিতে যাবে বলে ঘোষণা দেন এই নেতা।


























