ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনী ইউনিভার্সিটির বিওটির ৭১তম সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৫:৩৯:০৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / ১৭ Time View
Print

মোহাম্মদ হানিফ স্টাফ রিপোর্টার ফেনী জেলা।

শিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণে দ্রুত পদক্ষেপের নির্দেশনা

ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) ৭১তম সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসির উদ্দিন আহম্মেদ।
সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণা কার্যক্রম আরও শক্তিশালী করা এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি নিয়ে বিভিন্ন কৌশলগত বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা হয়। এ সময় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভবন নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
মূল সভার আগে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ট্রাস্টি সদস্যদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, সদ্য সাবেক চেয়ারম্যান, প্রক্টর, ছাত্র উপদেষ্টা এবং ফেনী ইউনিভার্সিটি রিসার্চ সেলের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় শিক্ষার সুনিবিড় ও মানসম্মত পরিবেশ বজায় রাখা, আধুনিক ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা এবং একাডেমিক উৎকর্ষ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে সদ্য প্রকাশিত ‘ফেনী ইউনিভার্সিটি জার্নাল’-এর ভলিউম-৪, সংখ্যা-১ (২০২৫) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানসহ উপস্থিত ট্রাস্টি সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। এ সময় ট্রাস্টি সদস্যরা জার্নালটির মানসম্মত প্রকাশনার প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংস্কৃতি বিকাশে এ ধরনের প্রকাশনার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ (সেলিম), ভাইস চেয়ারম্যান আব্দুর রইছ কাইজার, মেম্বার সেক্রেটারি ডা. এ. এস. এম. তবারক উল্ল্যাহ চৌধুরী (বায়েজীদ), সদস্য আব্দুস সাত্তার, সদস্য মাকছুদুর রহমান, সদস্য ড. এ. কে. এম. সাহিদ রেজা এবং সদস্য আলতাফ হোসেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মাসুদুল হক চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহা. মোস্তাফিজুর রহমান এবং রেজিস্ট্রার ড. মোহাম্মদ জহিরুল হক সভায় উপস্থিত ছিলেন। সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং উচ্চশিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ফেনী ইউনিভার্সিটির বিওটির ৭১তম সভা অনুষ্ঠিত

Update Time : ০৫:৩৯:০৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬