ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলেল শুভেচ্ছা ছাড়াই দায়িত্ব নিলেন নোবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৯:২৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / ৫৪ Time View
Print

নোবিপ্রবি প্রতিনিধি:

ফুলেল শুভেচ্ছা ছাড়াই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. গোলাম রব্বানী । এ সময় নোবিপ্রবি বিএনসিসির পক্ষ থেকে উপাচার্যকে গার্ড অব অনার প্রদান এবং রোভার স্কাউটের পক্ষ থেকে স্কার্ফ পরিয়ে দেওয়া হয়।

শুক্রবার (১৫ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সংগঠন ও সাংবাদিকরা নবনিযুক্ত উপাচার্যকে স্বাগত জানান। এসময় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী নোবিপ্রবি শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপাচার্য কার্যালয়ে তিনি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সংগঠন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে নোবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীকে ফুলেল শুভেচছা দিয়ে স্বাগত জানিয়ে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। তাছাড়াও শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং নোবিপ্রবি সাদা দলের পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা জানানো হয়। পরে নোবিপ্রবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে উপাচার্যকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

মতবিনিময় সভায় উপাচার্য বলেন, প্রথমেই শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আপনাদের বৃহত্তর নোয়াখালীরই একজন সন্তান। এখানকার সাংস্কৃতিক বলয়, কৃষ্টি এবং কালচারের সঙ্গে আমি পরিচিত। বিশ্ববিদ্যালয় বর্তমানে যে অবস্থানে আছে সেখান থেকে কিভাবে আরও সামনে এগিয়ে নেওয়া যায়, কিভাবে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ আরও বেগবান করা যায় সেজন্য চেষ্টা করে যাবো। এক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা চাই।

এসময় উপাচার্য আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব প্রদান করেছেন, সে দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করে নোবিপ্রবিকে বাংলাদেশের একটি মানসম্মত বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে কাজ করে যাবো।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর সরকার, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মহিনুজ্জামান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. গোলাম রব্বানীকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হয়। তিনি এর অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষা, গবেষণা এবং একাডেমিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ফুলেল শুভেচ্ছা ছাড়াই দায়িত্ব নিলেন নোবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য

Update Time : ০৯:২৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬