ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে কালবৈশাখীর তাণ্ডব: বজ্রপাতে হকার নিহত, আহত ২

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৫:৩১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / ১৯১ Time View
Print

নবাব, রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার: নীলফামারীতে কালবৈশাখী ঝড়ের সাথে হঠাৎ বজ্রপাতে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও অন্তত দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার সকালে উত্তর বাহাগিলির ৭ নম্বর ওয়ার্ডের নেতার বাজার থেকে ঝলঝলি পাড়া যাওয়ার পথে এই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নুর মোহাম্মদ (ভুট্টু) (৫৪)। তিনি চরাইখলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুর মোহাম্মদ পেশায় একজন হকার ছিলেন। প্রতিদিনের মতো আজ সকালেও তিনি বাইসাইকেল নিয়ে গ্রামে গ্রামে পুরাতন বই-খাতা কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে নেতার বাজার এলাকায় পৌঁছালে কালবৈশাখী ঝড়ের কবলে পড়েন তিনি। এসময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রাথমিকভাবে নিহতের পরিচয় নিয়ে কিছুটা বিভ্রান্তি থাকলেও, পরবর্তীতে তার কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে স্বজনদের সাথে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করা হয়।
একই সময়ে বজ্রপাতের পৃথক ঘটনায় ফজলু নামে এক রাজমিস্ত্রি সহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।
হঠাৎ ঘটে যাওয়া এই অকাল মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

নীলফামারীতে কালবৈশাখীর তাণ্ডব: বজ্রপাতে হকার নিহত, আহত ২

Update Time : ০৫:৩১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬