দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি.এম নুর ইসলাম’র স্মরণ সভা
- Update Time : ০৯:৩৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩ Time View

জি এম আব্বাস উদ্দিন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি:সাতক্ষীরার সংবাদপত্র জগতের প্রবীন ব্যাক্তিত্ব সাতক্ষীরার জনপ্রিয় পত্রিকা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক মরহুম আল্লাহ জি.এম নুর ইসলাম’র স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে ৪ ঠা সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৪ টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন দেবহাটা পাবলিক লাইব্রেরি হলরুমে উক্ত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল এর সঞ্চালনায় স্মরণ সভায় স্বাগতম বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক দেবহাটা কলেজের প্রভাষক আবু তালেব মোল্ল্যা। অনুষ্ঠানে বক্তব্যে রাখেন হাজী কেয়ামদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আঃ বারী, দেবহাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও এমদাদুল হক, পারুলিয়া ইউনিয়ন বি এনপির সভাপতি রফিকুল ইসলাম সানা, সাধারণ সম্পাদক হাসান সরাফী, কুলিয়া ইউনিয়ন বি এনপির সাবেক সভাপতি এ্যাডঃ জাহাঙ্গীর কবির বাবু, অধ্যাপক আব্দুল্লাহ সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক অধ্যাপক রাজু আহমেদ, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিন ও সাংবাদিক উত্তম কুমার।
আরো উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপ্পী ফহরাদ হোসেন সবুজ, রিপোর্টার্স সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ এসকে অভি, উপজেলা তাঁতী দলের আহবায়ক হিরন কুমার মন্ডল ও সদস্য সচিব আবীর হোসেন লিয়ন, বি এনপি নেতা গোলাম রসুল খোকন, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক এমএ মামুন, তথ্য ও গবেষণা বিষায়ক সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য রুহুল আমিন প্রমুখ।
গত ২৭ আগষ্ট দুপুর ১ টার পর ঢাকার নিউরোসায়েন্স ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীন এই সাংবাদিক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক মরহুম জি এম নুর ইসলাম।
৯০ ইয়ের দশকে খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার মাধ্যমে তার সাংবাদিকতার হাতে খড়ি হয় এবং ২০০১ সালে তিনি দৈনিক দৃষ্টিপাত পত্রিকা প্রকাশ করে দুই দশকের ও বেশী সময় ধরে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করেন। মরহুমের স্মরণ সভায় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, মরহুম জি.এম নুর ইসলাম একজন সৎ আলাপি, মিষ্টি ভাসা ও ভালো মনের সৎ চরিত্রের মানুষ ছিলেন।
তিনি প্রতি হিংসাত্মক ভাবে তার পত্রিকায় কখনো কাহারো বিরুদ্ধে নিউজ প্রকাশ করেনি। অনুষ্ঠান শেষে মরহুমেররুহের মাগফেরাতের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।




















