ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম নতুন কমিটি গঠন জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ।

Reporter Name
  • Update Time : ০৮:৪৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / ৭ Time View
Print

জি এম আব্বাস উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:- সাতক্ষীরার দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম নবনির্বাচিত কমিটির নেতারা সাতক্ষীরা এক তালাক কলারোয়া সাবেক এমপি সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

১৬ ই আগস্ট রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা পরিষদ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় নবগঠিত দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক বায়োজিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক সবুর গাজী উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা ভূমিহীন পরিবারের সভাপতি কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী, সাংগঠনিক সম্পাদক জিএম রেজাউল করিম রেজা, দপ্তর সম্পাদক স্বপন কুমার সানা এবং ভূমিহীন নেতা আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বলেন কালিগঞ্জের ভূমিহীনদের দীর্ঘদিনের অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে বাবুরআবাদ ঘের ও জমির বিষয়টি গভীরভাবে জড়িত। তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও পরে তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওই আন্দোলনের সময় ঐতিহাসিক সুলতানপুর মাঠে এসে ভূমিহীনদের পাশে দাঁড়িয়েছিলেন। সে সময় তিনি ভূমিহীনদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের বিচার করার আশ্বাস দিয়েছিলেন।

তিনি বলেন পরবর্তী সময়ে সরকার গঠনের পর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কালিগঞ্জের ভূমিহীনদের মধ্যে প্রথম পর্যায়ে ২৭ জনকে জমির দলিল প্রদান করেন। এরপর তাঁরা সেখানে ভূমিহীন হিসেবে বসবাস করে আসছেন। ঐতিহাসিক ওই আন্দোলন এবং ভূমিহীনদের স্মৃতি সংরক্ষণ করা প্রয়োজন। একই সঙ্গে ভূমিহীনদের অধিকার রক্ষার নামে কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সেদিকে সবাইকে সতর্ক থাকার কথা বলে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম নতুন কমিটি গঠন জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ।

Update Time : ০৮:৪৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬