দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বেড়েছে, বললেন হাসপাতাল প্রধান
- Update Time : ১১:১৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৭৪ Time View

জি এম আব্বাস উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:- সাতক্ষীরার দেবহাটা ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান সেবার চিত্র তুলে ধরে বক্তব্য দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
আজ সকালে হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, হাসপাতালের সেবার মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে।
হাসপাতাল প্রধানের বক্তব্য:
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন,আমি হাসপাতালে আসার পর থেকে অনেক চিত্র বদলে গেছে, আমি চেষ্টা করছি হাসপাতালের সেবার মান আরও বাড়ানোর। আমি চাই আপনারা আমাদের সহযোগিতা করলে আরও সামনের দিকে এগোতে পারবো ইনশাল্লাহ। আমাদের এখানে এখন ১১ জন চিকিৎসক, ২০ জন নার্স ও ৬৯ জন স্টাফ নিরলসভাবে কাজ করছে।
তিনি আরও জানান: আগে এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম মেশিন নষ্ট থাকলেও এখন তা সচল। প্রতিদিন ৪০-৫০ জন রোগী এই সেবা পাচ্ছেন নিয়মিত সিজারিয়ান অপারেশন হচ্ছে,
গত মাসে ২২টি সফল সিজার হয়েছে। জলাতঙ্ক,সাপে কাটার ভ্যাকসিন, গর্ভবতী মায়েদের ANC/PNC সেবা ২৪ ঘণ্টা চালু আছে।দূরের রোগীদের জন্য অ্যাম্বুলেন্স সেবা এবং বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করা হয়েছে।
বর্তমান ওপারের চিত্র:
হাসপাতালের ওপারে অর্থাৎ বহির্বিভাগ ও অন্তঃবিভাগে এখন প্রতিদিন গড়ে ৩০০-৩৫০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
ডেঙ্গু রোগী চিকিৎসার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ০১/০১/২০০২৬ হতে আজ পর্যন্ত ৩২ জন রুগিকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ডেঙ্গুর জন্য হাসপাতালে একটি এসি রুম সহ সেল খোলা হয়েছে ২৮ জন রোগীকে সুচিকিৎসা দিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে একজন রোগীকে সাতক্ষীরা রেফাট করা হয়েছে বর্তমানে তিন জন রোগী এখন চিকিৎসাধীন আছে ।
স্থানীয়দের মতে, আগে যেসব সেবার জন্য জেলা সদরে যেতে হতো, এখন দেবহাটাতেই পাওয়া যাচ্ছে।
তবে তিনি স্বীকার করেন, জনবল এখনো প্রয়োজনের তুলনায় কম এবং ৫০ শয্যার হাসপাতালের তুলনায় রোগীর চাপ অনেক বেশি। দ্রুত আরও চিকিৎসক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এলাকাবাসী হাসপাতালের এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে।





















