ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেবহাটা উপজেলা পরিষদ কক্ষে মতবিনিময় করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ১০:৪৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / ১৪ Time View
Print

জি এম আব্বাস উদ্দিন জেলা প্রতিনিধি সাতক্ষীরা:- দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা/ কর্মচারী, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও সুধীজনদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ’এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ শেষ মে (মঙ্গলবার) সকাল ১১.৩০ ঘটিকার সময় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন যথাক্রমে দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী , উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা বীরমুক্তিযোদ্ধা কমান্ডার আঃ বারী, সখিপুর খান বাহাদুর আহছানউল্লাহ কলেজ এর সাবেক অধ্যক্ষ অলোক কুমার ব্যানাজি, পারুলিয়া ইউনিয়ন পরিষদএর চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, জুলাই যোদ্ধা মুজাহিদ বিন ফিরোজ,দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম ও সাধারন সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, কুলিয়া ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সাহিনা খাতুন, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলের প্রধান শিক্ষক মোদন মোহন পাল, উপজেলা ইমাম সমিতির সভাপতি আঃ সাত্তার ও বীরমুক্তিযোদ্ধা আঃ ওহাব প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রতিবর্ষার দেবহাটা ইছামতী নদী ভাঙ্গন রোধ, রুপসী দেবহাটা ম্যানগ্রোফ উন্নয়নে লাইট স্থাপন, দেবহাটাতে জ্বালানি তেলের পাম্প স্থাপন, সাতক্ষীরা টু ভেটখালি রাস্তার নির্মাণে যাহাতে গাফিলতি ও দূনীতি না হয়, মাদক কারবারি বন্ধের জোর তদারকি, অবৈধ বালু উত্তোলন বন্ধের ব্যবস্থা ও দেবহাটা থানায় গাড়িটি অকেজো হওয়ায় জরুরী ভাবে একটি গাড়ির ব্যবস্থা করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ তিনি তার বক্তব্যে দেবহাটা উপজেলার সকল সমস্যার কথা শোনেন এবং সমস্যা গুলো সমাধান করার আশ্বাস প্রদান করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দেবহাটা উপজেলা পরিষদ কক্ষে মতবিনিময় করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ

Update Time : ১০:৪৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬