দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- Update Time : ০৬:২৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ১৭ Time View

জুবায়ের বিন আব্বাস দেবহাটা,সাতক্ষীরা:সাতক্ষীরা জেলা দেবহাটা উপজেলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ই ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।
দেবহাটা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমির সিদ্দিকীর সভাপতিত্বে এবং শিক্ষক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাও: ওলিউর ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপি, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান,পল্লী দারিদ্র বিমোচক কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল প্রমুখ।
এইদিন প্রতিযোগিতার ব্যাডমিন্টন ইভেন্ট অনুষ্ঠিত হয়। অন্যান্য ইভেন্টের প্রতিযোগিতা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। তৃণমূল পর্যায় থেকে ক্রীড়াপ্রতিভা খুঁজে বের করা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে দেশব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।




















