দর্শনা বালিকা বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান; বিদায় বেলায় অশ্রুসিক্ত সহকর্মী ও শিক্ষার্থীরা
- Update Time : ০৯:১৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮ Time View

মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী দর্শনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবীণ ও অত্যন্ত জনপ্রিয় শিক্ষক হাফিজুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আজ এক অভূতপূর্ব আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন তাঁর সহকর্মী ও শত শত শিক্ষার্থী। প্রিয় কর্মস্থল ও প্রিয় মুখগুলোকে ছেড়ে যাওয়ার মুহূর্তে আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেন স্বয়ং হাফিজুর রহমানও। তাঁর এই কান্না মুহূর্তেই উপস্থিত সহকর্মী এবং শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়ে, ফলে পুরো স্কুল প্রাঙ্গণে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলার একাডেমি সুপারভাইজার রাফিজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম হুমায়ুন কবির।অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষক হাফিজুর রহমান শুধু একজন শিক্ষকই ছিলেন না, ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক ও আলোকবর্তিকা। তিনি তাঁর মেধা, শ্রম ও ভালোবাসা দিয়ে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের গড়ে তুলেছেন। শিক্ষকতা জীবনে তাঁর এই অবদান ও স্মৃতি দর্শনা বালিকা বিদ্যালয়ের ইতিহাসে চিরকাল অমলিন হয়ে থাকবে।বিদায় বেলায় শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন এবং তাঁর ভবিষ্যৎ সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করেন।
























