দর্শনা পারকৃষ্ণপুরে মেয়াদ উত্তির্ণ ওষুধ সেবনে মারাতœক অসুস্থ শিশু
- Update Time : ০৯:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ১৬ Time View

মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:ওষুধ কোম্পানীর পরিবেশকের পাশাপাশি পল্লী চিকিৎসা সহ ওষুধ বিক্রি করে প্রচুর অর্থ হাতিয়ে নেয়া কথিত আগুন-পানি ডাক্তার এবার পড়েছেন গ্যাড়াকলে। দর্শনা পারকৃষ্ণপুরে নিজের আলিফ ফার্মেসিতে ওষুধ বিক্রি সহ ভূয়া চিকিৎসার পাশাপাশি রোগীদের পরামর্শপত্র দেয়ার অভিযোগও রয়েছে আবুল কালাম আজাদের বিরুদ্ধে। আজাদের ভুল চিকিৎসা ও তার বিক্রিত মেয়াদ উত্তির্ণ ওষুধ সেবনে ১ মাসের শিশুকে ঝুকিপূর্ণ অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। অবশেষে ওই ফার্মেসিতে দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেনের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে প্রচুর পরিমানে মেয়াদ উত্তির্ণ ওষুধ উদ্ধার করেছেন। ভূয়া ফার্মাসিস্ট আজাদকে করা হয়েছে অর্থদন্ডে দন্ডিত। সাংবাদিক আসাদুজ্জামান আসাদের স্ত্রী জামেনা খাতুন মাস খানেক ধরে সন্তান প্রসবের কারণে বাবার বাড়ি দর্শনা পারকৃষ্ণপুরে রয়েছেন। গত পরশু মঙ্গলবার সন্ধ্যার জামেলার ১ মাস বয়সি শিশু সন্তান অসুস্থ হলে চিকিৎসার জন্য যান পারকৃষ্ণপুর বাজারের কথিত আগুন-পানি ডাক্তার আবুল কালাম আজাদের আলিফ ফার্মেসিতে। শিশু সন্তানকে ভুল চিকিৎসার পাশাপাশি তার ফার্মেসির দুটি মেয়াদ উত্তির্ণ সিরাপ দেয়া হয়। শিশুকে ওষুধ সেবনের পর থেকেই মারাতœকভাবে অবস্থার অবনতি দেখা দিলে রাত সাড়ে ১০ টার দিকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত নেয়া হয় চুয়াডাঙ্গার একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে। তিনি মেয়াদ উত্তির্ণ ওষুধের পাশাপাশি ভুল চিকিৎসার বিষয়টি বুঝতে পেরে প্রাথমিক চিকিৎসা শেষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন। রাতভর চিকিৎসা সেবায় শিশু রাব্বি হাসান অনেকটাই আশংকা মুক্ত বলে জানা গেছে। দামুড়হুদা প্রশাসনকে অবহিত করেন সাংবাদিক আসাদুজ্জামান। অভিযোগের প্রেক্ষিতে বুধবার বিকেলে দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন অভিযান চালান আলিফ ফার্মেসিতে। ফার্মেসি তল্লাশি চালিয়ে ২ বস্তা মেয়াদ উত্তির্ণ ওষুধ ও প্রচুর পরিমান যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে মেয়াদ বিহীন ফার্মের্সির লাইসেন্স পাওয়া গেলেও চিকিৎসা দেয়ার কোন অনুমোদনপত্র দেখাতে পারেননি আবুল কালাম আজাদ। এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক সাজ্জাদ হোসেন ভূয়া চিকিৎসক আবুল কালাম আজাদকে ৯ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করার পাশাপাশি কঠোরভাবে হুশিয়ারি করেন। সাজ্জাদ হোসেন বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। সেক্ষেত্রে সকলকে তথ্য দিয়ে সহযোগীতার আহ্বান জানানো হয়।

























