ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে আগমনে গোলাম আজম সৈকতের ফুলের শুভেচ্ছা
- Update Time : ০৮:০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ২১ Time View

মোঃ কামরুল হাসান রানা,ঝালকাঠি প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব গ্রহণের পর গতকাল সোমবার (১১মে) বিকেলে ঝালকাঠি সার্কিট হাউজে আগমন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ড. জিয়াউদ্দিন হায়দারকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়।রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত এ সংবর্ধনামূলক পরিবেশে সার্কিট হাউজ প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
এসময় ড. জিয়াউদ্দিন হায়দারের শুভ আগমনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও দেখা যায় ব্যাপক প্রাণচাঞ্চল্য। তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে বরণ করেন রাজাপুর-কাঠালিয়ার গণমানুষের নেতা, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক, বারবার কারানির্যাতিত আপসহীন ও মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা জননেতা গোলাম আজম সৈকত। তাঁর নেতৃত্বে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দলসহ রাজাপুর উপজেলা যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূলনির্ভর নেতৃত্বের কারণে নেতাকর্মীদের মাঝে গোলাম আজম সৈকতের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সার্কিট হাউজ প্রাঙ্গণে তাঁর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। রাজনৈতিক অঙ্গনে তাঁর সক্রিয় অবস্থান ও সাংগঠনিক বলয়ের দৃঢ়তা আবারও নতুনভাবে আলোচনায় আসে।



















