ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে হত্যা মামলার আসামি ছাত্রলীগের সাবেক নেতা আটক

Reporter Name
  • Update Time : ০৬:৪১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৭ Time View
Print

রাসেল হোসেন ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের সাবেক নেতা আশিকুর রহমানকে (জাপান) আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানকালে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক আশিকুর রহমান ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বসন্তপুর গ্রামের গোলাম আলীর ছেলে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সর্বশেষ আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন বলে জানা গেছে।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আশিকুর রহমান একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি। ওই মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য তাকে গোয়েন্দা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

​আটকের বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের কর্মকর্তা মুরাদ হোসেন জানান, একটি হত্যা মামলার আসামি হিসেবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে তিনি নির্দিষ্ট কোন হত্যা মামলার আসামি তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ঝিনাইদহে হত্যা মামলার আসামি ছাত্রলীগের সাবেক নেতা আটক

Update Time : ০৬:৪১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬