ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে পৌর যুবলীগ নেতা সোহেল বিশ্বাস ডিবি পুলিশের হাতে আটক

Reporter Name
  • Update Time : ১২:২৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ২৪ Time View
Print

রাসেল হোসেন ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ পৌর যুবলীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল বিশ্বাসকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল রাতে ঝিনাইদহ শহরের আরাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। ডিবি পুলিশের একটি বিশেষ অপারেশন টিম এই অভিযান পরিচালনা করে।

সোহেল বিশ্বাসের পরিবার গণমাধ্যমকে তার আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। পারিবারিক সূত্রে জানা যায়, রাতে আরাপপুর এলাকায় একটি দোকানে চা খাওয়ার সময় ডিবি পুলিশের সদস্যরা এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত সোহেল বিশ্বাসের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা, বিশৃঙ্খলা সৃষ্টিসহ সুনির্দিষ্ট কিছু অভিযোগ রয়েছে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তিনি আইন প্রয়োগকারী সংস্থার নজরদারিতে ছিলেন।

অভিযানের বিষয়ে ডিবি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও চলমান মামলার প্রেক্ষিতেই তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আরাপপুরসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ঝিনাইদহে পৌর যুবলীগ নেতা সোহেল বিশ্বাস ডিবি পুলিশের হাতে আটক

Update Time : ১২:২৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬