ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে হাসপাতাল-ক্লিনিক মালিক, ম্যানেজার ও ল্যাব ইনচার্জদের সঙ্গে মতবিনিময়

Reporter Name
  • Update Time : ০২:২১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩৮ Time View
Print

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, ম্যানেজার ও ল্যাব ইনচার্জদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জীবননগর উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, যশোর শাখার উদ্যোগে আয়োজিত সভায় জীবননগর শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, ম্যানেজার ও ল্যাব ইনচার্জরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা ট্রাস্টের সিনিয়র এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ আশরাফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান শিপলু ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম কাজল।
অনুষ্ঠানে ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, যশোর শাখার ডেপুটি ডাইরেক্টর ডা. মোহাম্মাদ আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়, পারস্পরিক সহযোগিতা এবং স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জীবননগরে হাসপাতাল-ক্লিনিক মালিক, ম্যানেজার ও ল্যাব ইনচার্জদের সঙ্গে মতবিনিময়

Update Time : ০২:২১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬