ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে ফুটবল একাডেমির শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : ১১:১৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ৮ Time View
Print

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগরে নতুন প্রজন্মকে ফুটবলমুখী করা এবং হারিয়ে যাওয়া ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে জীবননগর ফুটবল একাডেমির শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা বলেন, এই একাডেমি শুধু ফুটবল প্রশিক্ষণের প্রতিষ্ঠান নয়; বরং এটি তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার একটি উদ্যোগ। একই সঙ্গে এখান থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করে জাতীয় পর্যায়ে তুলে আনার লক্ষ্য রয়েছে।

আয়োজকরা জানান, জীবননগরের ফুটবলের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করে নিয়মিত প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরি করতে কাজ করবে জীবননগর ফুটবল একাডেমি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শাহজাহান কবির, আব্দুস সামাদ, সাইফুর রহমান সেন্টু, আব্দুস সবুর, রবিউল ইসলাম রবি, মিঠু, সুমন, শাওন, মিনাজুল ইসলাম মিনা, জসী, বিল্লাল, মোমিন স্যার, খবির, রমিজসহ স্থানীয় ক্রীড়ানুরাগী ও ফুটবলপ্রেমী ব্যক্তিরা।

আয়োজকরা বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা অব্যাহত থাকলে একদিন জীবননগরের মাঠ থেকেই জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে। এ লক্ষ্যে একাডেমির কার্যক্রমকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জীবননগরে ফুটবল একাডেমির শুভ উদ্বোধন

Update Time : ১১:১৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬