ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : ০৮:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / ১৬ Time View
Print

জীবননগর প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকালে জীবননগর দত্তনগর রোডস্থ পৌর বিএনপির দলীয় কার্যালয়ে জীবননগর পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও মৎস্যজীবী দলের আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জীবননগর পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ঠান্ডু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আজমত আলী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হামিদ, পৌর কৃষক দলের আহ্বায়ক আব্দুর সবুর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ হোসেন, সদস্য সচিব সুমন বিশ্বাস, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমন, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহিদ মিয়া, সাধারণ সম্পাদক বাদশা মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন,বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক সংগ্রাম ও দেশের প্রতি অবদান বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগায়।

বক্তারা আরও বলেন,গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শনকে সামনে রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।

পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু, দেশ ও জাতির শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জীবননগরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

Update Time : ০৮:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬