জীবননগরে কৃষকদের মধ্যে পেঁয়াজ সংরক্ষণের এয়ার-ফ্লো মেশিন বিতরণ
- Update Time : ০৭:৪৯:১০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ২৪ Time View

জীবননগর প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে কৃষকদের মধ্যে পেঁয়াজ সংরক্ষণের জন্য ৩০টি এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জীবননগর উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকদের হাতে এসব মেশিন তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া সুলতানা এ্যানি। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিদায়ী উপপরিচালক মো. মাসুদুর রহমান সরকার, নবাগত উপপরিচালক মো. নুরুল ইসলাম ও অতিরিক্ত উপপরিচালক (পিপি) মিঠু চন্দ্র অধিকার।
প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, পেঁয়াজ উৎপাদনের পর সঠিকভাবে সংরক্ষণ করতে না পারায় কৃষকদের অনেক সময় লোকসানের মুখে পড়তে হয়। এয়ার-ফ্লো মেশিন ব্যবহারের মাধ্যমে পেঁয়াজ দীর্ঘদিন ভালোভাবে সংরক্ষণ করা সম্ভব হবে। এতে কৃষকরা সংরক্ষিত পেঁয়াজ ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ পাবেন এবং উৎপাদিত ফসলের অপচয় কমবে।
তিনি আরও বলেন, কৃষকের স্বার্থ রক্ষা ও কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে হবে। কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দীন ময়েন, সীমান্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদল, যুবদল নেতা আক্তারুজ্জামান আক্তার, হাসানুজ্জামান হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব একলাছুর রহমান রাসেল, সাইদুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমনসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকরা।























