জিংক ধানে পুষ্টি বেশি, হরিপুরে কৃষকদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ
- Update Time : ০৬:৫৪:১০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ৩ Time View

শুধু পেট ভরলেই হবে না, শরীরে চাই পুষ্টিও। এই বার্তা নিয়েই ঠাকুরগাঁওয়ের হরিপুরে জিংক ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কমিউনিটি ফ্যাসিলিটেটর ও ভলান্টিয়ারদের দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
আজ রোববার, (২২ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদের আইসিটি কনফারেন্স রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। REACTS-IN প্রকল্পের আওতায় HarvestPlus Solutions (HPS) ও NAF-Bangladesh এর যৌথভাবে আয়োজনে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা ২০ জন প্রশিক্ষণার্থী এতে অংশ নেন।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার “চন্দন কর।”
এ সময় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন হারভেস্ট প্লাসের প্রজেক্ট ম্যানেজার মো. শাহিনুল কবির, ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ম্যানেজার রুমা বেগম ও হারভেস্ট প্লাসের মো. আবু তালহা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর বলেন, “১৭টা গ্রামে ২০ জন আপনারা কাজ করেন। আপনাদেরকে আমরা বিশ্বাস করতে চাই। কিন্তু বাস্তবায়ন হবে আপনাদের হাত দিয়েই।”
তিনি মাঠের কাজের খোঁজ নিয়ে প্রশিক্ষণার্থীদের বলেন, “আপনি লাস্ট কবে মাঠে গেছেন? কোন গ্রামে গেছেন? কার বাড়িতে গেছেন? কৃষক মিটিং করেছেন কি না,এগুলোই আসল কাজ। আমি নিজেও ওয়ার্ডে, গ্রামে গিয়ে ২-৩টা সেমিনার করেছি।”
জিংকের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “একটা বাচ্চা যখন অসুস্থ হয়, জ্বর হয় বা ডায়রিয়া হয়, তখন ডাক্তারের কাছে গেলে দেখবেন একটা ওষুধ কমন- জিংক। কারণ এটা বাচ্চার গ্রোথের জন্য কাজ করে, মানসিক বিকাশ,শারীরিক ও মেধা বিকাশের জন্য কাজ করে।”
তিনি আরও বলেন, “গ্রামের বাবা-মায়ের কাছে এই বার্তাটা আপনাদেরই পৌঁছে দিতে হবে।”
প্রশিক্ষণে জানানো হয়, জিংকের অভাবে শিশুদের শারীরিক বৃদ্ধি কমে যায়, বারবার ডায়রিয়া ও ঠান্ডা-জ্বর হয়, ক্ষত শুকাতে দেরি হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
জিংক ধান চাষে বাড়তি উপকারিতাঃ
প্রশিক্ষকরা বলেন, জিংক ধান সাধারণ ধানের মতোই চাষ করা যায়, ফলনও ভালো হয়। কিন্তু এর বাড়তি সুবিধা হলো-
শিশুর বুদ্ধি ও শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
গর্ভবতী মা ও কিশোরীদের জন্য বিশেষ উপকারী,
ডায়রিয়া ও খাটো হয়ে যাওয়া রোধে ভূমিকা রাখে নিজের জমির ধানেই পরিবারের পুষ্টির চাহিদা মেটে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা বলেন, এখন থেকে নিজেরা চাষ করার পাশাপাশি গ্রামে গ্রামে গিয়ে কৃষকদের জিংক ধানের বীজ, চাষ পদ্ধতি ও এর উপকারিতা সম্পর্কে জানাবেন।




















