ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে চঞ্চল্যকর মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত অনিক আদালতেআত্ম সমর্পণ। পাঠানো হলো কিশোর সংশোধনাগারে

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৮:৫৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / ৯৬ Time View
Print

মোঃ শিহাব মাহমুদ,জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের হায়াতপুর গ্রামে নূরানী মাদ্রাসার এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত অনিক অবশেষে আদালতে আত্মসমর্পণ করেছে। আজ সোমবার (১৩ এপ্রিল) জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে শিশু সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল হায়াতপুর গ্রামের প্রতিবেশী অনিক ওই মাদ্রাসাছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পর পুরো জামালপুর জেলায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। ঘটনার পর পরই ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
আসামি অনিক পলাতক থাকার পর আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করে। তবে বিজ্ঞ আদালত অপরাধের গুরুত্ব বিবেচনা করে জামিন আবেদন গ্রহণ না করে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে (কিশোর সংশোধনাগার) প্রেরণের আদেশ প্রদান করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জামালপুরে চঞ্চল্যকর মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত অনিক আদালতেআত্ম সমর্পণ। পাঠানো হলো কিশোর সংশোধনাগারে

Update Time : ০৮:৫৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬