👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় যুব দিবস উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ১০:৫৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / ১৩ Time View
Print

জসীমউদ্দিন,মানিকছড়ি: জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব ওয়াদুদ ভূইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব ম্রাসাথোয়াই মারমা।

অনুষ্ঠানে যুবসমাজকে দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রশিক্ষিত যুবকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে যুব ঋণের চেক বিতরণ এবং প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের মেধা, শ্রম, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে পারলে একটি দক্ষ, আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ জন্য যুবকদের যথাযথ প্রশিক্ষণ, কর্মসংস্থানের সুযোগ এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিশ্চিত করা জরুরি।

জাতীয় যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ বিনির্মাণে তাদের আরও সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জাতীয় যুব দিবস উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

Update Time : ১০:৫৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬