জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রংপুরে বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান
- Update Time : ০৩:২৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / ৭ Time View

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রংপুরে বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে খামারিদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যকে সামনে রেখে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মোঃ সামসুজ্জামান সামু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ বেলাল, ডিআইজি গোলাম মাবুদসহ রংপুর মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব, পশুপাখির সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ, উন্নত জাতের পশু পালন এবং পুষ্টিকর ও নিরাপদ খাদ্য উৎপাদনে জনসাধারণকে সচেতন করার বার্তা ছড়িয়ে দেয়।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি, গ্রামীণ কর্মসংস্থান, পুষ্টি চাহিদা পূরণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, খামারিদের প্রশিক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং প্রাণিসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব।
তারা আরও বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি খামারি ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এ ধরনের আয়োজন প্রাণিসম্পদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে প্রাণিসম্পদ উন্নয়ন, খামারিদের উৎসাহ প্রদান এবং নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
























