চৌদ্দ ভূবন বিল পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক রংপুর
- Update Time : ১২:০১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ০ Time View

রংপুর সদর উপজেলার ভূমি ব্যবস্থাপনা ও সরকারি খাসজমি সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), রংপুর।
আজ উপজেলা ভূমি অফিস, রংপুর সদর এবং সদ্যপুস্করিনী ইউনিয়নে অবস্থিত চৌদ্দ ভূবন বিল পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে সহকারী কমিশনার (ভূমি), রংপুর সদর এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় সদ্যপুস্করিনী মৌজার সরকারি খাসজমি সায়রাতভুক্তকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি ভূমি অফিসে সংরক্ষিত বিভিন্ন রেজিস্টার পর্যালোচনা করা হয় এবং ভূমি ব্যবস্থাপনার কার্যক্রম আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও গতিশীল করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় সরকারি ভূমির সঠিক ব্যবস্থাপনা, রাজস্ব আদায় কার্যক্রম জোরদার, ভূমি-সংক্রান্ত নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ এবং সরকারি সম্পত্তির সুষ্ঠু ব্যবহার ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পরিদর্শনের মাধ্যমে ভূমি প্রশাসনের কার্যক্রমে শৃঙ্খলা, জবাবদিহিতা ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি সরকারি সম্পদ সংরক্ষণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়।




















