ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের রাউজান আবুরখীল অজান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৬:৫৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ১৪ Time View
Print

শ্রী সুপণ বিশ্বাস- (স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।) চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আবুরখীল অজান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা এবং অভিভাবক সমাবেশ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক পরিতোষ বড়ুয়ার সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক সনদ কুমার বড়ুয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুন রাজনীতিবিদ, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) চট্টগ্রাম মহানগর এর সহ-সভাপতি যুব নেতা দোলন বড়ুয়া ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সভার শুরুতে বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিত অভিভাবকদের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং ফুল দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের ভুমি দাতা সদস্য সমাজ সেবক দিলিপ বড়ুয়া ও স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সঞ্চিতা বড়ুয়া।
এতে আরো বক্তব্য রাখেন শিক্ষক বিপুল বড়ুয়া, রাউজান প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া, সাবেক অভিভাবক সদস্য নেপাল বড়ুয়া,অজান্তা বিহার পরিচালনা পর্ষদের যুগ্ম সম্পাদক বাবুলাল বড়ুয়া,বর্তমান বিদুৎসাহী সদস্য বিদর্শন বড়ুয়া, অভিভাবক সদস্য কুমার জিৎ তালুকদার, বিদুৎসাহী মহিলা সদস্য প্রিয়াংকা বড়ুয়া,
অভিভাবক মহিলা সদস্য প্রিমা বড়ুয়া, প্রনিতা বড়ুয়া, তরুন সংগঠক রিমন বড়ুয়া।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিবি মরিয়ম, আলপনা বড়ুয়া, বৈশাখী বড়ুয়া সহ অভিভাবক ও ছাত্রছাত্রী বৃন্দ। উন্মুক্ত আলোচনা পর্বে অভিভাবকরা তাদের বিভিন্ন প্রত্যাশা ও পরামর্শ তুলে ধরেন, যার ইতিবাচক সাড়া দেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করা হয় এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয় ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

চট্টগ্রামের রাউজান আবুরখীল অজান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Update Time : ০৬:৫৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬